অ্যাপয়েন্টভার্টেক্স কীভাবে কাজ করে

অ্যাপয়েন্টভার্টেক্স কী এবং কার জন্য

  • অ্যাপয়েন্টভার্টেক্স একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও সিরিয়াল বুকিং প্ল্যাটফর্ম। লাইনে দাঁড়ানো বা বারবার ফোন করার বদলে কাস্টমার নিজেই খালি সময় দেখে বুকিং দেন।
  • সেলুন, বিউটি পার্লার, ডেন্টাল ক্লিনিক, ডাক্তারের চেম্বার, কনসালটেন্সি ও যেকোনো সময়-ভিত্তিক সেবার জন্য উপযোগী।

প্রতিষ্ঠানের জন্য ধাপ

  • ১. অ্যাকাউন্ট খুলে ড্যাশবোর্ডে প্রতিষ্ঠানের নাম, ধরন, ঠিকানা ও ফোন দিন।
  • ২. সেবা যোগ করুন — প্রতিটির সময়কাল ও মূল্য সহ। স্লট সেই সময়কাল অনুযায়ী তৈরি হয়।
  • ৩. কর্মী ও তাদের কর্মঘণ্টা এবং প্রতিষ্ঠানের খোলা-বন্ধের সময় ঠিক করুন।
  • ৪. নগদ ও/অথবা অনলাইন পেমেন্ট চালু করে বিকাশ/নগদ/রকেট/উপায় নম্বর দিন।
  • ৫. নিজের বুকিং লিংক শেয়ার করুন, আসা বুকিং অনুমোদন/বাতিল/সম্পন্ন করুন।

কাস্টমারের জন্য ধাপ

  • ১. প্রতিষ্ঠানের লিংক খুলে সেবা ও কর্মী বেছে নিন।
  • ২. ক্যালেন্ডার থেকে তারিখ ও খালি সময় বাছুন — ভরা সময় দেখা যাবে না।
  • ৩. নাম ও ফোন দিয়ে নিশ্চিত করুন। বুকিং Pending থাকবে, প্রতিষ্ঠান অনুমোদন দিলে নোটিফিকেশন পাবেন।

সময় পরিবর্তন ও বাতিল

  • "আমার বুকিং" পাতা থেকে নতুন তারিখ ও সময় বেছে নিন বা বাতিল করুন। প্রতিষ্ঠান ও কাস্টমার দুজনেই নোটিফিকেশন পান।

পেমেন্ট

  • নগদ: সেবা নেওয়ার সময় প্রতিষ্ঠানে টাকা দিন।
  • অনলাইন: প্রতিষ্ঠানের ওয়ালেট নম্বরে টাকা পাঠিয়ে প্রেরক নম্বর, transaction ID ও স্ক্রিনশট জমা দিন। মালিক যাচাই করলে Paid, ভুল হলে Rejected দেখাবে।

হিসাব ও রিপোর্ট

  • "হিসাব" পাতায় যাচাইকৃত অনলাইন আয়, নগদ বুকিং, অপেক্ষমাণ যাচাই ও ওয়ালেট অনুযায়ী মোট দেখা যায়।
  • ড্যাশবোর্ডের রিপোর্টে দৈনিক/সাপ্তাহিক/মাসিক বুকিং ও জনপ্রিয় সেবা দেখা যায় এবং CSV/PDF নামানো যায়।

সাহায্য

  • কোনো সমস্যা হলে লগইন করে Customer Support পাতায় টিকিট খুলুন — অ্যাডমিন সেখানেই উত্তর দেবেন।

প্রশ্নোত্তর দেখুন